Saturday, 16 April 2016

Poem

তোমায় দেখব বলে...

আবুল কাশেম মামুন

তোমায় দেখব বলে
যাবতীয় কাজ ফেলে চলে যাই তোমার ভূবনে
যদি তোমার সেই হাসিটা একবার দেখতে পাই

তোমায় দেখব বলে
অনেক দুরের পথ একা একা পায়ে হেটে চলি
যদি তোমার সেই কাজল কালো চোঁখের চাহনী দেখতে পাই

তোমায় দেখব বলে
কখনো বৃষ্টিতে ভিজে
আবার কখনো রোদে ফুরে
দাড়িয়ে থাকি একই জায়গায়
যদি তোমার কোন স্মৃতি সেখানে খুঁজে পাই

তোমায় দেখব বলে
সারারাত নির্ঘুম কাটাই একাকী
যদি তোমায় নির্ঘুম একাকী রাতে  তোমার দেখা পাই

তোমায় দেখব বলে
নিরবে বসে থাকি
হয়তো তুমি ফিরে আসবে
তোমার সাথে নিরলে কিছু সময় কাটাতে চাই

তোমায় দেখব বলে
একগুচ্ছ গোলাপ নিয়ে দাড়িয়ে থাকি
তোমার অপেক্ষায়
যদি তোমার একবার দেখা পাই
গোলাপ গুচ্ছ দিয়ে বলব
ভালবাসি তোমায়........

No comments: