Thursday, 14 April 2016

POEM

মায়াবী কন্যা

আবুল কাশেম মামুন

মায়াবী কন্যা
তুমি বড্ড অভিমানী
তোমার কাজল কালো চোঁখের চাহনী
যেন মেঘে ঢাকা পূর্ণিমার চাঁদের মতো

মায়াবী কন্যা
তোমার সেই হাসিমাখা
হাসোজ্জ্বল চেহারা
যেন আধাঁর রাতে জোনাকীর আলোর মতো

মায়াবী কন্যা
তোমার রেশমী কালো চুল
বাতাসে যখন দোল খায়
মনে হয় বাতাসে দোদুল্যমান
কাঁশফুলের মতো

মায়াবী কন্যা
তোমার আলতা রাঙ্গা পা গুলো
যখন নূপুরের ছন্দে ছন্দে তাল মেলায়
মনে হয় পৃথিবীর সকল বাদ্য যন্ত্রের সুর
তোমার নূপুরের কাছে তুচ্ছের মতা

No comments: