বালিকা
আবুল কাশেম মামুন
বালিকা
তোমার কাজল কালো চোঁখে কি মায়া
যেন সদ্য ফোঁটা পদ্মফুলের মতো
বালিকা
তোমার মায়াবী চেহারায় কি সৌন্দর্য
যেন আকাশের রঙধনুর মতো
বালিকা
তোমার রেশমী চুলের বাহারী কেশ
যেন শরৎকালের কাশফুলের মতো
বালিকা
তোমার পায়ের নূপুর গুলোর ঝংকার
যেন মনের গভীরে প্রেমের সুর তোলার মতো
বালিকা
তোমার মধুর সেই হাসি
যেন জোনাকী পোঁকার আলোর মতো
বালিকা
তোমার মেহেদি মাখা হাত
যেন কোন শিল্পীর নিখুত কারুকার্যের মতো
No comments:
Post a Comment