Friday, 26 February 2016

FRIENDSHIP IS BEST ( বন্ধুত্বই বড়)

FRIENDSHIP IS BEST ( বন্ধুত্বই বড়)

লেখক :-- আবুল কাশেম মামুন

তুহিন আর আনিকা একই ব্যাচে পড়ে। তাদের মধ্যে খুবই চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।  নিয়মিত তাদের মধ্যে কথা হয়।  দারুণ কাটছিলো তাদের বন্ধুত্ব টা। এভাবে কিছুদিন চলার পর তুহিন আনিকাকে ভালবেসে ফেলেছে। কিন্তু আনিকা কে বলছে না যদি বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে যায়।  অনেক ভেবে চিন্তে তুহিন সিদ্ধান্ত নিল সে আনিকাকে মনের কথা বলবে কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছে না।

অনেক চিন্তা ভাবনার পর তুহিন আনিকাকে FACEBOOK এর ONLINE এ পেল।  সে আনিকাকে ম্যাসেজ দিল।

তুহিন :- আনিকা কেমন আছো.?
আনিকা :- হুম.. ভালো আছি।  তুমি.?
তুহিন :- এইতো ভালোই আছি।
এভাবে কিছুক্ষণ কথা বলার পর তুহিন আনিকাকে বলল
তুহিন :- একটা কথা বলি।
আনিকা :- বলো
তুহিন :- আমাদের ব্যাচের একটা মেয়েকে আমার ভাল লেগেছে।  তাকে আমি কিছুটা ভালবেসে ফেলেছি। কিন্তু তাকে কিছুই বলতে পারছি না।
আনিকা :- মেয়েটা কে আর কেন বলতে পারছো না জানতে পারি।
তুহিন :- মেয়েটা আমাদের পরিচিত তুমি মেয়েটাকে চিনো বলছি না   এই ভয়ে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে
যায়।
আনিকা :- নাম কি মেয়েটার?
তুহিন :- নাম বললে তুমি চিনে ফেলবে। আমি কি মেয়েটাকে আমাার মনের কথা বলব?
আনিকা :- এটা তোমার ব্যাপার আর আমি মনে করি না বলাই ভালো কারণ বললে বন্ধুত্বটা শেষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তুহিন :- ঠিক আছে। আমি চিন্তা করে দেখি।
আনিকা :- ওকে....

তাদের দুজনের মধ্যে কথা বলার পর তুহিন সিদ্ধান্ত নিল ভালবাসার কথা বললে যদি আনিকা রাগ করে তার সাথে বন্ধুত্ব না রাখে।  তাই তুহিন সিদ্ধান্ত নিলো ভালবেসে নয় আনিকার বন্ধু হয়ে সারাজীবন পাশে থাকতে চায়।

No comments: