Monday, 29 February 2016

অপেক্ষা

গল্পের নাম :- অপেক্ষা
লেখক :- আবুল কাশেম মামুন
তমাল প্রতিদিন বিকালে সাইকেল চালায়।  সে  অনেক জায়গায় সাইকেল চালিয়ে  বেড়ায় ।  একদিন বিকালে সে সাইকেল চালাচ্ছে হাতিরঝিল এলাকায় ।  সেখানে অনেক লোক এসেছে।  এরই মধ্যে একটি মেয়েকে তার খুবই ভাল লেগেছে। সে মেয়েটির সম্পর্কে জানলো
মেয়েটির নাম মৌমিতা।  খুবই লাজুক টাইপের মেয়ে।  একা একা থাকতে পছন্দ করে।  তমাল মৌমিতার সাথে গিয়ে কথা বলল :-
তমাল :- আপনার সাথে কিছু সময় কথা বলতে পারব?
মৌমিতা :- কি কথা...?
তমাল :- আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই ..?
মৌমিতা :- আমি অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করি না।
তমাল তার পরিচয় মৌমিতা কে দিল। মৌমিতা তার পরিচয় দিয়ে বলল........
মৌমিতা :- আপনার সাথে বন্ধুত্ব করতে পারি কিন্তু ভাৱবাসতে পারব না। তমাল :- ঠিক আছে।
এভাবে তাদের বন্ধুত্ব চলতে লাগল। নিয়মিত তাদের দেখা হয়। কিন্তু তারা দুজন দুজনকে ভালবাসে ফেলেছে। কিন্তু কেউ তাদের বলছে না হঠাৎ একদিন তমাল মৌমিতাকে বলল.......
তমাল :- আমি যদি বলি আমি তোমাকে ভালবাসি তুমি কি রাগ করবে..?
মৌমিতা :- বেশি দেরি করে বললে রাগ করতে পারি । তারপর তাদের ভালবাসা গভীর হতে লাগল।  কিন্তু কিছুদিন যাবত তমাল মৌমিতা দেখা পাচ্ছে না।  তার মোবাইল ফোন বন্ধ।
১৪ জানুয়ারী........
তমাল মৌমিতার বাসার কলিং বেল চাপলো।  মৌমিতা দরজা খুলে দিল। তমাল একগুচ্ছ লাল গোলাপ মৌমিতার হাতে দিয়ে বলল......
তমাল :- Happy Birth Day
মৌমিতা :- কে আপনি ? তমাল :- আমাকে চিনতে পারছো না। মৌমিতা :- আমি আপনা চিনি না।
এই বলে মৌমিতা দরজা লাগিয়ে দিল। তমাল মৌমিতার মায়ের সাথে কথা বলে জানতে পারলো মৌমিতা মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কাউকে চিনতে পারছে।
দুই বছর পর
তমাল এখনো মৌমিতার জন্য অপেক্ষা করছে । তমালের বিশ্বাস হয়তো একদিন মৌমিতা তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং সেই ক্ষণের অপেক্ষায় তমাল মৌমিতার জন্য অপেক্ষা করছে॥

No comments: