Friday, 26 February 2016

বৃষ্টি ভেজা কৃষ্ণচুড়া ফুল

বৃষ্টি ভেজা কৃষ্ণচুড়া ফুল

লেখক :- আবুল কাশেম মামুন

বিকাল চারটা।  তুলির মনটা আজ খারাপ।  একা একা ছাদে বসে আছে।  কোন কাজে তার মন বসছে না। কারণ আজ সাগর কলেজে  দেখা করার কথা বলে সে দেখা করেনি। এদিকে সাগর তাকে কল দিচ্ছে কিন্তু সে কল রিসিভ করছে না। 

সাগর এবং তুলি খুবই ভালো বন্ধু।  তারা দুজন দুজনকে ভালবাসে কিন্তু কেউ কাউকে বলেনি পাছে সুখটুকু নষ্ট হয়ে যায়। 

দুইদিন পর সাগর কল দিলো।

তুলি :- তোমার সাথে আমার কোন কথা নেই।
সাগর :- সরি তুলি সেদিন আমি তোমার কথা রাখতে পারিনি।  এবারের মত ক্ষমা করে দাও।
তুলি :- প্রমিস করো আর কোন দিন ভুল হবে না। 
সাগর :- প্রমিস....

এভাবে আবার তাদের মধ্যে বন্ধুত্ব চলতে লাগল।  এভাবে কিছুদিন চলার পর তুলি সাগরকে বলল :- কাল আমার জন্মদিন।  তোমার মনে আছে।  সাগর বলল :- হুম মনে আছে।  তুলি বলল :- কি দিবে আমায়।  সাগর বলল :- কাল জানতে পারবে। 

পরের দিন ছিল পহেলা বৈশাখ ইংরেজী মাসের  ১৪ এপ্রিল তুলির জন্মদিন । চারিদিকে বৃষ্টি হচ্ছে। 

সাগর একগুচ্ছ বৃষ্টি ভেজা কৃষ্ণচুড়া ফুল নিয়ে তুলির সামনে হাজির হয়ে বলল :- শুভ জন্মদিন।  এই কথা শুনার পর তুলির চোঁখ দিয়ে পানি ঝরতে লাগল।  সাগর চোঁখের কোণায় পানি মুছে দিয়ে তুলিকে বলল -----

সাগর :- কাঁদছো কেন.? 
তুলি :- সত্যি করে বলো ভালবাসো আমায়...?
সাগর :- হুম.. (সাগরের চোঁখ দিয়ে পানি আসলো)
তুলি :- এতোদিন বলেনি কেন .?
সাগর :- যদি তুমি কষ্ট পাও।
তুলি :- একবারও আমার মনের খবর নিলে না।  কতটা সময় ধরে তোমার ভালবাসা পাওয়ার অপেক্ষায় আছি।
সাগর :- তুমিও আমায় ভালবাসো..?
তুলি :- হুম..

তারপর তারা দুজন মিলে বৃষ্টিতে ভিজতে লাগল।  বৃষ্টি ভেজা কৃষ্ণচুড়া ফুলের মত রঙ্গিন হোক তাদের ভালবাসা

No comments: