গল্পের নাম :- বলা হয়নি মনের কথা
লেখক :- আবুল কাশেম মামুন
সময় ২০১১ সালের পহেলা বৈশাখের পড়ন্ত বিকেল। পহেলা বৈশাখে মেলা বসেছে। দুই বন্ধু পলাশ এবং সাগর মেলায় ঘুরতেছে।তারা এবার HSC EXAM দিবে অনেক লোকের সমাগম হয়েছে মেলায়। পলাশ সাগর কে বলল :- দোস্ত দেখ কোন মেয়ে পছন্দ হয়নি। একটা প্রেম কর। সাগর বলল :- প্রেম আমায় দিয়ে হবে না। আমি এসবের মধ্যে নেই।
এভাবে কথা বলতে বলতে তীরা মেলার মধ্যে ঘুরতে লাগল। হঠাৎ একটি মেয়েকে দেখে সাগর দাড়িয়ে গেল। তখন পলাশ বলল :- দাঁড়িয়ে রইলি কেন? একটি মেয়ের দিকে ইশারা দিয়ে সাগর বলল :- ঐ মেয়েটা ভাল লাগছে তাই তাকে দেখে দাঁড়িয়ে আছি। কি অপূর্ব মেয়ে ঠিক যেন পরীর মত। পলাশ বলল :- এর নাম অর্পিতা আমাদের সাথে পড়ে। সাগর বলল :- তুই চিনিস কিভাবে আর আমি তো কখনো তাকে ক্লাসে দেখিনি। পলাশ বলল :- আমার সাথে কথা হয়েছে সে তো নিয়মিত ক্লাসে আসে। সাগর বলল :- অহ. ঠিক আছে চল বাড়ি ফিরে যাই।
পরের দিন সাগর কলেজে গেল। তাদের টেষ্ট পরীক্ষা চলতেছে। পরীক্ষা দিয়ে সে কলেজ ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। হঠাৎ সে অর্পিতাকে লক্ষ্য করল পরীক্ষা দিয়ে বের হচ্ছে। সাগর অর্পিতার সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু সে সাহস ফেল না যদি অর্পিতা রাগ করে।
দুইদিন এভাবে অতিবাহিত হওয়ার পর সাগর মনে মনে ভাবতে লাগল অর্পিতাকে একটা লাভ লেটার দিলে কেমন হয় সে আরও চিন্তা করতে লাগল লাভ লেটার দিলে যদি অর্পিতা পড়ালেখা বন্ধ করে দেয়। অনেক চিন্তা করার পর সাগর একখানা লাভ লেটার লিখল। পরের দিন পরীক্ষা শেষ হওয়ার পর যখন সাগর অর্পিতাকে লাভ লেটার টা দেওয়ার জন্য পকেট থেকে বের করে হাতে নিল ঠিক সেই মুহুর্তে প্রচন্ড বেগে বৃষ্টি এসে লাভ লেটার টি ভিজিয়ে দিল এবং সাগর খুব কষ্ট পেল।
সাগর অর্পিতার HSC পরীক্ষা শেষ হল। তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এদিকে সাগর অর্পিতা কে Follow করতে লাগল যা অর্পিতার কাছে খুবই বিরক্ত লাগে। অর্পিতা সে বিষয়টি তার বন্ধু তারেক কে বলল। তারেক বেপারটা বুঝে সাগর কে ডেকে বলল :- তুমি অর্পিতা কে Distrub করছো কেন? একথা শুনে সাগরের আকাশ ভেঙ্গে মাথায় পড়লো। সে তারেক কে বলল :- আমি অর্পিতার সাথে একবার কথা বলতে চাই। তারেক অর্পিতা কে ডেকে আনলো। সাগর তারেক কে বলল :- আমি অর্পিতার সাথে একা কথা বলতে চাই। তখন তারেক চলে গেল।
তারেক চলে যাবার পর সাগর অর্পিতা কে বলল :- আজ থেকে তোমায় আর Follow করবো না। হওতো তোমার আমার ভালবাসার যোগ্যতা আমার নেই তাই আমার মাঝে জমানো কথা তোমায় আর বললাম না।
এই কথা বলার পর সাগর চোঁখের জল মুচতে মুচতে চলে গেল আর বলা হয়নি অর্পিতাকে তার মনের মাঝে জমানো ভালবাসার কথা।
গল্পটি এখানেই শেষ হতেই পারতো কিন্তু হবে কিভাবে কারণ অর্পিতা ছিল সাগরের প্রথম দেখা মেয়ে যাকে দেখে সে ভালবেসে ফেলেছে। সাগর এখনো বিশ্বাস করে হয়তো অর্পিতা একদিন তাকে ভালবাসবে এবং সেই অপেক্ষায় এখনো সাগর অর্পিতাকে ভুলতে পারছে না
আমরা সবাই বাংলাদেশি ।আর বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি।কারন বাংলাদেশ আমাদের মায়ের দেশ।তাই বতমান সমাজে দেখা যাচ্ছে এদেশের মানুষ বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি একদিন লাল সবুজের বাংলাদেশ করবে বিশ্বজয়।
Thursday, 25 February 2016
বলা হয়নি মনের কথা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment