Thursday, 25 February 2016

ভালবাসার পরশ

ভালবাসার পরশ

লেখক :- আবুল কাশেম মামুন

কোন এক রোদেলা দুপুরে হাবিব ক্লাস শেষে মোটর বাইক চালিয়ে বাসায় যাচ্ছে।  হঠাৎ সে লক্ষ্য করলো একটা মেয়ে তাকে ইশারা দিয়ে ডাকছে।  সে মেয়েটির পাশে গিয়ে বলল.....

হাবিব :-  আমার নাম হাবিব বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি..?
মেয়েটি বলল :- আমি নীলা  যদি কিছু মনে না করেন তাহলে আমায় এই ঠিকানায় পৌছে দিবেন? 

হাবিব ঠিকানাটি পড়লো এটা তার বাসার ঠিকানা সে নীলাকে বলল

হাবিব :- নিয়ে যেতে পারি তবে.....
নীলা :- তবে কি....?
হাবিব :- না থাক যেতে যেতে বলবো

মোটর বাইক করে তারা বাসার সামনে এলো আসার পর হাবিব বাইকটি গ্যারেজে নিয়ে রাখলো

তখন নীলা বলল

নীলা :- এই আপনি কি করছেন বাইক গ্যারেজে রাখলেন কাহিনী কি
হাবিব :- এই বাসাটা আমার সো আমার বাসায় বাইক আমি রাখবো না তো কে রাখবে. ?
নীলা :- ওহ তাহলে এতোক্ষণ বলেন নি কেন..?
হাবিব :- সারপ্রাইজ দিবো  বলে॥    By The Way আপনি  কার কাছে এসেছো 
নীলা :- রহিম চাচার কাছে ।   আমার বাবার বন্ধু
হাবিব :-  চলুন আপনাকে পৌছে দিই

তারপর হবিব নীলাকে পৌছে দিয়ে তার ফ্ল্যাটে চলে গেল  ...

দুইদিন পর হাবিব ছাঁদে গিয়ে দেখলো নীলা একা বসে আছে

হাবিব পাশে গিয়ে বলল .....

হাবিব :- বসতে পারি কিছুক্ষণ..?
নীলা :- আরে আপনি বসুন
হাবিব :- কি করছেন একা বসে.?
নীলা :- আকাশ দেখছি আর মনে মনে কল্পনা করছি আমি যদি কল্পনা করছি আমি যদি পাখি হতাম তাহলে সারাজীবন আকাশে উড়ে বেড়াতাম ..
হাবিব :- বাহ...আপনি তো কল্পনাজগত নিয়ে দারুণ চিন্তা করেন. ?  এই খানে কেন আসছেন জানতে পারি ..?
নীলা :- কলেজে ভর্তি হবো। 
হাবিব :- কোন কলেজ  ? 
নীলা :- মাইলষ্টোন কলেজ
হাবিব :- এখানে আমিও পড়ি 2nd year এ । যাক নতুন কারো সাথেপরিচিত হওয়া গেল..?
নীলা :- হুম..... হাবিব :- একটা কথা বলি.?
নীলা :- বলুন
হাবিব :- আমি আপনাকে তুমি বলে সম্বোধন করলে মাইন্ড করবেন..?
নীলা :- না..তবে আমিও তুমি বলে ডাকবো
হাবিব :- মানা করছি নাকি...?
নীলা :- পাগল.....
হাবিব :- কিছু বললে
নীলা :- না....

এভাবে কিছু দিন চলার পর তাদের মধ্যে ভালো একটা মধুর সম্পর্ক তৈরি হলো যাকে বলে ভালবাসা ..

নীলা :- মোবাইল বন্ধ কেন ছিল ?
হাবিব :- চার্জ ছিলো না
নীলা :- চাকরির কিছু হলো
হাবিব :- চেষ্টা করে যাচ্ছি..হয়ে যাবে
নীলা :- হয়ে যাবে মানে আমার বিয়ের কথাবার্তা চলছে আর তুমি ফাজলামী করছো
হাবিব :- বিয়ে করতে মানা করছি আমি
নীলা :- মানে তুমি কি বলছো এসব ..?
হাবিব :- দেখো নীলা আমার.....
নীলা কথা থামিয়ে দিয়ে বলল :- বুঝতে পারছি কি বলবে  তোমার আর বলতে হবে না আমি যাচ্ছি

এই কথা বলে নীলা চলে গেল  হাবিব তাকে ফেরানোর চেষ্টা করেনি

কিছুদিন পর..........

হাবিব একটা চাকরি পাইছে .. এদিকে  নীলার ও বিয়ে ঠিক হয়ে আছে.. হাবিবের জন্য কন্যা ঠিক করা হয়েছে... হাবিব কি করবে বুঝতে পারছে না 

অনেক কিছু ভেবে সে নীলার পাশে গিয়ে দাড়ালো

নীলা :- কেন আসছো তুমি..?
হাবিব :- প্লিজ  নীলা একটু বুঝার চেষ্টা করো.
নীলা :- না তোমার সাথে কোন কথা নেই..

হাবিব বিষন্ন মন নিয়ে চলে গেল...

বিয়ের দিন রাতে

হাবিব ঘরে ঢুকে তার   বউয়ের( নীলা )  পাশে গিয়ে বসলো..নীলার বুঝার আর বাকী রইলো না তারপরও সে ঘোমটা দিয়ে বসে রইলো

নীলা :- শুধু বসে থাকলে হবে আমায় দেখবে না..?
হাবিব :-  না দেখে বিয়ে করেছি এখন দেখার আগ্রহ নেই
নীলা :- কেন..?
হাবিব :- কিছু কথা সবাইকে বলা যায় না..
নীলা :- বাহ..কি চমৎকার বলতে পারেন...

এর কিছুক্ষণ পর নীলা ঘোমটা সড়ালো ..হাবিব অবাক হয়ে থাকিয়ে রইলো.....

হাবিব  :- তুমি....!!!
নীলা :- বিশ্বাস হচ্ছে না
হাবিব :- স্বপ্ন দেখছি নাতো...
নীলা :- না..

তারপর তারা দুজন ভালবাসার পরশে জড়িয়ে সুখের সংসার করতে লাগলো

অটুট থাকুক তাদের ভালবাসা এই কামনায়........

No comments: