নিঃস্ব
লেখক :- আবুল কাশেম মামুন
রহিম মিয়া খুব হত দরিদ্র কৃষক। তার দুই সন্তান ঢাকায় চাকরি করে। তার স্ত্রী জুলেখা বিবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ছেলে - মেয়ে খোঁজ নেয় না। রহিম মিয়ার জীবনের এমন হওয়ার কথা নয়
এইতো বছর পাঁচেক আগের কথা........
রহিম মিয়ার ছেলে হাসান কে ঢাকায় দিয়েছিলেন পড়ালেখার জন্য। হাসান পড়া লেখা শেষ করে একটা সরকারী চাকরি পেয়েছে
বাবা (রহিম মিয়া) :- চাকরি কি গ্রামে করা যায় নারে বাপ..?
হাসান :- গ্রামে এই প্রতিষ্ঠানের কোন অফিস নেই
মা (জুলেখা বিবি) :- আমাদের ছাড়া তুই কিভাবে থাকবে..?
হাসান :- আমি তোমাদের ঢাকায় নিয়ে যাবো
হাসান চাকরি করার জন্য ঢাকায় চলে যাবার কিছুদিন পর তার মা -বাবা ঢাকায় যাবার পর হাসানের বাসায় যাবার পর
হাসান :- আপনারা কারা.?
বাবা :- তুই নিজের মা-বাপ রে চিনতে পারছ নাই
মা :- এ কি কছ বাবা..?
হাসান :- আমার কোন মা-বাবা নেই
এই কথা বলে সে তাদেরকে বাসা থেকে বের করে দিল। হাসান অর্থ আর প্রতিপত্তির লোভে পড়ে নিজের মা- বাবা কে ভুলে গেল
এদিকে তার মেয়ে কুলসুম কে বিয়ে দিয়েছিলেন ধনীর ছেলের সাথে যাতে মেয়েটি সারাজীবন সুখে থাকে। কিন্তু মেয়েটি ও রহিম মিয়া আর জুলেখা বিবির খোঁজ নেয় না পাছে তার সুখ নষ্ট হয়
ছেলেমেয়েকে হারিয়ে রহিম মিয়া আর জুলেখা বিবি আজ নিঃস্ব। কোন রকম বেঁচে আছেন মহান আল্লাহর অশেষ কৃপায়
***চাইনা আমরা কোন মা বাবাকে কষ্ট দিতে আর যারা এই রকম কষ্ট দেয় তাদের শুভবুদ্ধির উদয় হোক এই কামনায়
No comments:
Post a Comment