একবার চিন্তা করে দেখেনতো, এই সব ডায়লগ কই
শুনছেন? কত্তবার শুনছেন??
১. চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে
পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না
২. বাঁচাও। বাঁচাও।। ছেড়ে দে শয়তান।। তোদের কি মা-
বোন নেই???
৩. এই ছাড়োনা, কেউ দেখে ফেলবে তো
৪. চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা
মানুষ, আমাদেরও ইজ্জত আছে
৫. মেমসাহেব আপনারা বড়লোক, আমরা গরিব।।
ভালোবাসা আপনাদের কাছে খেলনা, খেলা শেষে ছুড়ে
ফেলে দেন
৬. তোর এত্ত বড় স্পর্ধা, সামান্য ট্যাক্সি ড্রাইভার
হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস
৭. এই নির্জন বনে তোকে কেউ বাঁচাতে আসবেনা
সুন্দরী
৮. তুমি এইখানে, আর ওইদিকে তোমার মাইয়া নদীর ঘাটে
গফুরের লগে ফস্টি-নস্টি করতাছে
৯. ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। এমন কাজ
করবো যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাংবেনা।।
১০. মানিক ওই তোর হারিয়ে যাওয়া ছোট ভাই রতন।।
১১. ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি। আমি সব
দেখতে পাচ্ছি।।
১২. আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো, সময় মতো
আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত
১৩. তোর সাহসতো কমনা, বামন হয়ে চাঁদের দিকে হাত
বাড়াস।। জানিস তোর ঐ হাত আমি কেটে ফেলতে পারি?
১৪. কে আছিস।। আমার চাবুক নিয়ে আয়।। চাপকে আমি
ওর পিঠের চামড়া তুলে নেব।।
১৫. মা আমার সব মনে পরে গেছে। আমার স্মৃতি ফিরে
এসেছে মা।।
১৬. বলতে পারেন কি দোষ ছিল আমার বাবার? কেন
তাঁকে হত্যা করা হয়েছিল?? কি দোষ ছিল আমার
নিস্পাপ ছোট্ট বোনটির??? কেন তাঁকে আত্মহত্যা
করতে হয়েছিল???? বলতে পারেন আমার মায়ের গায়ে
বিধবার কাপড় কেন????? তাঁর চোখের পানি কেন শুকায়
না??????
১৭. ঐ চৌধুরীই তোর বাবাকে খুন করেছে। যাহ্
পিতৃহত্যার প্রতিশোধ নে।। এইটা তোর মায়ের আদেশ
১৮. (মেয়েকে বিদায় দেয়ার সময় বাবা) মনে রাখবি
মেয়েরা জীবনে দুইবার বাড়ি থেকে বের হয়। একবার বধু
হয়ে বাপের বাড়ি থেকে, আর একবার লাশ হয়ে স্বামীর
বাড়ি থেকে।।
১৯. (নায়ক মদ খেয়ে বাড়ি ফিরলে) তুমি আবারো এসব
ছাই-পাশ খেয়েছো। রোজ রোজ রাত করে বাড়ি ফিরে
বউয়ের সাথে মাতলামি করতে তোমার লজ্জা করেনা।।
২০. (বিয়ের কিছুদিন যেতে না যেতেই নায়িকা) এই
শুনছো, আজ অফিস থেকে ফেরার সময় আমার জন্য
আচার নিয়ে আসবে কিন্তু।।
২১. রাজা ভাইয়া, লস্করের লোকজন প্রিয়া ম্যাডামকে
বাগানবাড়িতে ধরে নিয়ে গেছে। (নায়ক) লস্করররর……
২২. (নায়িকা বউ হয়ে আসার প্রথম সকালে) মা আজ
থেকে আপনার ছুটি, রান্নাঘরের সমস্ত দায়িত্ব এখন
থেকে আমার।
২৩. প্রিয়া ম্যাডাম জলদি হাসপাতালে চলেন। জ্ঞান
ফেরার পর থিক্কা রাজু ভাই খালি প্রিয়া প্রিয়া কইয়া
ডাকতাছে
২৪. ছিহ্। কি করে ভাবলি যে তোর মতো একটা ইতর,
লম্পট কে আমি ভালোবাসবো
২৫. (শশুর বাড়িতে মেয়ের দুরবস্থা দেখে বাড়িতে এসে)
শাহানা, তোমার মেয়ে খুব ভালো আছে। খুব সুখে আছে।।
ওরা তোমার মেয়েকে রাজরানী করে রেখেছে।। কত্ত
আদর যত্ন করলো।। আমাকেতো আসতেই দিতে চায়নি।।
২৬. ম্যাডাম আমার ভালোবাসা বাজারের কোন পন্য নয়
যে যখন খুশি কিনে নিবেন।
২৭. পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। কেউ পালাবার চেষ্টা
করবেন না।।
২৮. (মাতবর সাব নায়িকারে কাজ করতে দেখে) আহহারে
এত্ত সুন্দর হাত দুইখানরে করছো কি!! ইসশিরে দাগ
পইরা গেছে।। তোমারে কাম করতে কইছে কে? তুমি খালি
আমার সেবা করবা
২৯. (ডাক্তার) ধন্যবাদ আমাকে না, ঐ ভদ্রলোককে
দিন। উনি সময়মতো ব্লাড না দিলে রোগিকে বাঁচানো
সম্ভব হতোনা।।
৩০. আইন নিজের হাতে তুলে নিবেন না। অপরাধীর
বিচার করার জন্য আদালত আছে।।
৩১. আগুন নিয়ে খেলা করিসনা, একদিন এই আগুনে তুই
পুড়ে মরবি।
৩২. (জমিদার) এইটা গফুরের মাইয়া না?? ডাংগোর হইয়া
গেছে দেহি। গফুররে আইজকাই খবর দে।।
৩৩. কোথায় ছিল আপনার আইন যখন মাতবরের
লোকেরা আমার নির্দোষ বাবা-মাকে হত্যা করেছিল,
কোথায় ছিল আপনার আইন যখন ওরা আমার নিরিহ
বোনকে ধরে নিয়ে গিয়েছিল। আমার নিস্পাপ বোনটি
লজ্জায় আত্মহত্যা করেছিল, কোথায় ছিল আপনার এই
আইন??
৩৪. (নায়ক) তোমার ঐ নিস্পাপ রূপ দেখে চাঁদও লজ্জা
পাচ্ছে।। (নায়িকা) যাহ্!!
৩৫. শয়তান তুই আমার দেহ পাবি তবু মন পাবিনা
আমরা সবাই বাংলাদেশি ।আর বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি।কারন বাংলাদেশ আমাদের মায়ের দেশ।তাই বতমান সমাজে দেখা যাচ্ছে এদেশের মানুষ বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি একদিন লাল সবুজের বাংলাদেশ করবে বিশ্বজয়।
Friday, 27 May 2016
বাংলা সিনেমার বিখ্যাত সব ডায়লগ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment