এখনি নামবে বৃষ্টি
আবুল কাশেম মামুন
আকাশ :- একটু দাঁড়াবে কি..?
মিথিলা :- কেন ..?
আকাশ :- এখনি নামবে বৃষ্টি
মিথিলা :- আকাশে তো কোন মেঘ দেখতে পাচ্ছি না
আকাশ :- তুমি চাইলে সব এনে দিবো
মিথিলা :- যদি বৃষ্টি এনে দিতে পারো আজ সারা দিন তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজবো
সময়টা ছিলো বর্ষাকাল। মিথিলার বলার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অভিরাম গতিতে বৃষ্টি নামতে লাগলো
আকাশ :- এবার খুশি তো
মিথিলা :- কিন্তু এটা কিভাবে সম্ভব..!!!
আকাশ :- সেটা আমি নিজেও বলতে পারবো না
বলছিলাম আকাশ ও মিথিলার কথা। তাদের দুজনের দেখা হয়েছিলো সিলেট যাওয়ার পথে বাসে। পাশাপাশি বসেছিলো দুজন
মিথিলা :- এইযে.. বিনা অনুমতিতে আমার পাশে বসলেন যে..
আকাশ :- (টিকিট বের করে) এই নেন অনুমতি পত্র
মিথিলা :- ঠিক আছে.. চুপচাপ বসে থাকেন
অভিরাম গতিতে চলছে গাড়ি..
আকাশ :- কথা বলতে পারি আপনার সাথে..?
মিথিলা :- জানি কি জানতে চাইবেন
শুনুন বলছি
আমি মিথিলা বিবিএ পড়ি সিলেটে যাচ্ছি কাজীনের বিয়েতে ঢাকায় থাকি আব্বু জব করে আম্মু গৃহিণী
আকাশ :-( টাস্কি খেয়ে বিড়বিড় করে ) যাক বাবা এতো স্মার্ট
মিথিলা :- আমায় কিছু বললেন
আকাশ :- নাহ
একটু পর
আকাশ :- আমি আকাশ একটি বেসরকারি ফার্মে এ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে আছি সিলেট যাচ্ছি বন্ধুর বিয়েতে
মিথিলা :- আপনার পরিচয় জানতে চেয়েছি
আকাশ :- আপনি বললেন তাই বললাম
মিথিলা :- হয়েছে
তারপর দুজনের প্রচুর দেখা হয়
বিয়েতে যখন দেখা হয় তখন
মিথিলা :- আমার পিছু ছাড়েন নাই এখনো
আকাশ :- কি করবো বলো যেখানে যাই আপনার দেখা পাই
মিথিলা :- মতলব কি..
আকাশ :- এখানে বলতে হবে..?
মিথিলা :- বললে বলেন না বললে আমি চললাম
আকাশ :- আমি মিথিলার প্রেমে পড়ে গেছি
মিথিলা :- মিথিলা কি আপনাকে ভালবাসে..?
আকাশ :- সেটা মিথিলার কাছ থেকে জানতে চাই
মিথিলা :- মিথিলার কাছ থেকে জানার এতো আগ্রহ কেন.?.
আকাশ :- যদি মিথিলা আমায় ভাল না বাসে তাহলে আমি আর মিথিলার পিছু নিবো না
মিথিলা :- মিথিলা যদি আপনাকে বলে ভালবাসে তখন
আকাশ :- মিথিলা কে নিয়ে সারা শহর ঘুরবো
মিথিলা :- তাহলে দেরী করছেন কেন..?
আকাশ :- চলেন
বাইকে দুজন সিলেট শহর ঘুরছে
চা বাগানের পাশে যেকোন একটা ক্যান্টিনের সামনে
আকাশ : চা খাবে..?
মিথিলা :- চা কেন..? কিপ্টে নাকি..?
আকাশ :- আসলে তা না মূলত এই এলাকা চায়ের জন্য প্রসিদ্ধ আর এখানের ক্যান্টিনের চা অনেক মজাদার
মিথিলা :- সাথে হালকা নাস্তা হবে তো
আকাশ :- সেটা মিথিলার ইচ্ছা
ক্যান্টিনে বসে আছে দুজন
ক্যান্টিনের বালক :- ভাইছাব কিতা খাইতা
আকাশ :- কি আছে এখানে..
ক্যান্টিনের বালক :- বার্গার সিঙ্গারা চমছা (সহ কয়েকটি ফাষ্টফুডের নাম বলবে)
মিথিলা :- দুইটি চিকেন বার্গার আর
আকাশ :- ঐতিহ্যবাহী দশ কালার চা
ক্যন্টির বালক :- আইচ্ছা আপনারা পাঁচ মিনিট অপেক্ষা করোইন
আকাশ ও মিথিলা হালকা নাস্তা সেরে নিলো ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু
মিথিলা :- বাসায় যাবে না
আকাশ :- এই বৃষ্টির মাঝে
মিথিলা :- চলো না দুজন বৃষ্টিতে ভিজি
আকাশ :- আমার হালকা জ্বর তো
মিথিলা :- কিছু হবে না
পরের দিন
ফোনে কথা হবে
আকাশ :- হ্যালো ..
মিথিলা :- তোমার জ্বর কমছে
আকাশ :- হুম..কিছুটা
মিথিলা :- দেখা করবে এখন
আকাশ :- কোথায়..?
মিথিলা :- গতকালের চা বাগানে চলে আসো আমি অপেক্ষা করছি
আকাশ :- টিক আছে
চা বাগানে দুজন
মিথিলা :- এতো দেরী কেন....?
আকাশ :- রাস্তায় জ্যাম ছিলো,
মিথিলা :- আমি কাল চলে যাচ্ছি ঢাকায় ..? তুমি যাবে কখন..?
আকাশ :- আরো সপ্তাহ খানিক লাগবে
মিথিলা :- ওহ.. আমি যাই এখন
এই বলে মিথিলা হাঁটা শুরু করবে
আকাশ :- একটু দাঁড়াবে কি..?
মিথিলা :- কেন ..?
আকাশ :- এখনি নামবে বৃষ্টি
মিথিলা :- আকাশে তো কোন মেঘ দেখতে পাচ্ছি না
আকাশ :- তুমি চাইলে সব এনে দিবো
মিথিলা :- যদি বৃষ্টি এনে দিতে পারো আজ সারা দিন তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজবো
সময়টা ছিলো বর্ষাকাল। মিথিলার বলার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অভিরাম গতিতে বৃষ্টি নামতে লাগলো
আকাশ :- এবার খুশি তো
মিথিলা :- কিন্তু এটা কিভাবে সম্ভব..!!!
আকাশ :- সেটা আমি নিজেও বলতে পারবো না চলো বৃষ্টিতে ভিজি
মিথিলা :- তোমার না জ্বর..!!!
আকাশ :- সেটা কাল ছিলো আজ নেই
মিথিলা :- চলো
অভিরাম গতিতে বৃষ্টি হচ্ছে
বৃষ্টিতে ভিজছে দুজন আপন মনে
No comments:
Post a Comment