গল্পের নাম :- ভালবাসা নাকি পাগলামি
লেখক :- আবুল কাশেম মামুন
তামিম রোদেলা আকাশ নাতাশা একই ব্যাচে পড়ে। তাদের মধ্যে রয়েছে মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের এই সম্পর্ক সারা ভার্সিটি জানে।
কিন্তু বিপত্তিটা হলো তামিম রোদেলা কে ভালবাসে কিন্তু রোদেলা ভালবাসে আকাশকে কিন্তু আকাশ ভালবাসে নাতাশা কে এবং নাতাশা ভালবাসে তামিম কে। এভাবে চক্রাকারে তাদের চতুর্ভুজ প্রেম চলতে থাকে।
এভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন তামিম একটি চিরকুটে I LOVE YOU লিখে রোদেলা কে দিল। রোদেলা সেটি গ্রহণ করে পরে সেটি সে আকাশ কে দিল। আকাশ সেটি গ্রহণ করে সেটি নাতাশাকে দিল এবং নাতাশা সেটি গ্রহণ করে তামিম কে দিল। তামিম সেটি খুলে তার হতের লেখা দেখে সে নাতাশাকে বলল :- তোমায় এটি কে দিয়েছে। নাতাশা আকাশের নাম বলল। এই কথা শুনার পর তামিমের বিষয়টি পরিষ্কার হলো। সে ভাবতে লাগলো এটা নিশ্চই রোদেলার কাজ। সে রোদেলার সাথে কথা বলে জানতে পারলো সে এই চিরকুট টি আকাশ কে দিয়েছে।
এই ঘটনার পর তাদের চারজনের মনে একে অন্যের প্রতি অবিশ্বাস দানা বাঁধতে শুরু করলো এবং তাদেস বন্ধুত্বের সম্পর্ক শত্রুতায় পরিণত হলো।
এই ঘটনাটি সারা ভার্সিটিতে ছড়িয়ে পড়লো। তাদের ঘটনাটি শেষ পর্যন্ত ভার্সিটির ভিসির কানে গিয়ে পৌছলো। ভিসি তাদের চারজনকে ডেকে একত্র করলেন। তাদের চারজন কে উদ্দেশ্য করে বললেল :- আমি তোমাদের ঘটনাটি শুনেছি। এটিকে ভালবাসা বলে না এটি হলো পাগলামি। আর তোমাদের এই ভালবাসার পাগলামিতে তোমরা কেউ সুখী হতে পারবে না। তাই তোমাদের কে বলছি তোমরা চারজন ভাল বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদেরই মঙ্গল হবে।
তামিম রোদেলা আকাশ এবং নাতাশা ভিসির কথা রাখলো এবং তারা আবার ভাল বন্ধুতে রুপান্তরিত হলো। চিরকাল অটুট থাকুক তাদের এই বন্ধুত্ব।
আমরা সবাই বাংলাদেশি ।আর বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি।কারন বাংলাদেশ আমাদের মায়ের দেশ।তাই বতমান সমাজে দেখা যাচ্ছে এদেশের মানুষ বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি একদিন লাল সবুজের বাংলাদেশ করবে বিশ্বজয়।
Sunday, 24 April 2016
Story
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment