গল্পের নাম :-- প্রথম দেখাই শেষ দেখা
লেখক :-- আবুল কাশেম মামুন
আজ রাহুলের চাচাতো বোনের বিয়ে। এ উপলক্ষে বাড়িতে অনেক মেহমান এসেছে। সবাই রাহুলের পরিচিত। কিন্তু একটি মেয়েকে দেখে সে চিনতে পারলো না যে সে কে। খোঁজ নিয়ে জানলো মেয়েটি তাদের এক আত্বীয়ের ভাগনী সে সম্পর্কে রাহুলের কাজিন।
সে জানতে পারলো মেয়েটির নাম রিতু। খুবই মিষ্টি একটি মেয়ে। রিতুকে দেখে রাহুল তার সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু সময় পেল না।
রাতে যখন সময় পেল তখন রাহুল রিতুর সাথে কথা বলল। কথা বলার পর রাহুল রিতুর প্রতি দূর্বল হয়ে পড়লো। সে রিতুকে কিছুটা পছন্দ করে ফেলছে কিন্তু রাহুল কিছুই রিতুকে বলেনি যদি রিতু কষ্ট পায়। তাছাড়া রিতু তাদের বাড়িতে মেহমান এসেছে। এই ভেবে রাহুল আর রিতুর সাথে কথা বলেনি। এবং রিতুর সাথে আর দেখা করেনি।
এদিকে রাহুলের চাচাতো বোনের বিয়ের সকল আনুষ্ঠানিকা শেষ হয়ে গিয়েছে এবং সব মেহমান রা যার যার মত চলে যাচ্ছে। রিতুও চলে যাবে। যাওয়ার জন্য যখন রওয়ানা দিল তখন রাস্তার মধ্যে রাহুল কে পেল। রিতু রাহুলকে তাদের বাড়িতে যাওয়ার দাওয়াত দিল এবং রাহুল দাওয়াত গ্রহন করে বিদায় নিয়ে চলে আসলো।
কালের পরিক্রমায় রাহুল রিতুকে ভুলে গেল এবং রিতুও রাহুলকে ভুলে গেল। হয়তো সেই দিনের দেখাই ছিল তাদের মধ্যে প্রথম ও শেষ দেখা।
আমরা সবাই বাংলাদেশি ।আর বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি।কারন বাংলাদেশ আমাদের মায়ের দেশ।তাই বতমান সমাজে দেখা যাচ্ছে এদেশের মানুষ বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি একদিন লাল সবুজের বাংলাদেশ করবে বিশ্বজয়।
Sunday, 24 April 2016
Story
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment