Friday, 19 February 2016

Suicide

গল্পের নাম :- আত্মহত্যা (SUICIDE)
লেখক :- আবুল কাশেম মামুন
সময়টা ২০১২ সালের ২২ শে মার্চ। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।  এ নিয়ে সারা দেশের মানুষের আনন্দের সীমা নেই কারণ একটাই এবার প্রথমবারের মত ফাইনাল খেলছে।
তাদেরই একজন ১৫ বছরের কিশোর জয়। সারক্ষণ সে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক যেহেতু  ফাইনাল খেলা তাই সে  তার বন্ধুদের সাথে বসে খেলা দেখছে।  হঠাৎ তার এক বন্ধু বলল :- আজ পাকিস্তান জীতবে।  জয় বলল :- আজ বাংলাদেশ জীতবে। তার বন্ধু বলল :- বাজী ধর ...? জয় বলল :- কি বাজী ..? তার বন্ধু বলল :- যদি বাংলাদেশ জিতে তাহলে আমি আত্মহত্যা করব আর পাকিস্তান জিতলে তুই.. জয় রাজী হলো.....
এর পরের ঘটনা খুবই বেদনাদায়ক । খেলার শেষ ওভারের শেষ বলে যখন বাংলাদেশের ব্যাটসম্যানদের বাঁধা দেওয়া হলো এবং বাংলাদেশ ২ রানে হেরে গেল । ঠিক সেই মূহুর্তে বাজীতে  পরাজয় সহ্য করতে না পেরে জয় দৌড়ে গিয়ে পাশের রুমের দরজা লাগিয়ে ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করলো।
বন্ধু সবার জীবনের জন্য প্রয়োজন কিন্তু কিছু হীন মনস্ক বন্ধু যারা আবেগের বশবর্তী হয়ে বন্ধুদের মৃত্যুর পথে ঠেলে দেয় এমন বন্ধু কারও কাম্য নয়।

No comments: