Monday, 5 October 2015

এক মাসের চাকরি


এক মাসের চাকরি
প্রতিবছর ঈদ সামনে রেখে
তৈরি পোশাকের দোকানগুলোতে ও
ব্র্যান্ডশপ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া
হয় খণ্ডকালীন অনেক কর্মী। মূলত
রমজান মাসের জন্য কর্মী নিয়োগ হলেও
কাজে নৈপুণ্য দেখাতে পারলে বাড়ানো
হয় নিয়োগের মেয়াদ। আসছে রমজানেও
কর্মী নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
যেসব পদে লোক নেওয়া হয়
সাধারণত সেলস এক্সিকিউটিভ, ক্যাশ
ম্যানেজার, গ্রাফিকস ডিজাইনার,
আইটি, ফ্যাশন ডিজাইনার ইত্যাদি পদে
নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন
আউটলেট পরিচালনার জন্য ব্রাঞ্চ
ম্যানেজার, ফ্লোর সুপারভাইজার
ইত্যাদি পদে লোকবল নিয়োগ হয়।
শিক্ষাগত যোগ্যতা
পদ ভেদে শিক্ষাগত যোগ্যতা একেক
রকমের হয়ে থাকে। সেলস এক্সিকিউটিভ
পদে আবেদনের জন্য প্রার্থীকে
কমপক্ষে এইচএসসি পাস হতে হয়। এ
ছাড়া ব্রাঞ্চ ম্যানেজার, ক্যাশ
ম্যানেজার ইত্যাদি সিনিয়র পদের জন্য
কমপক্ষে স্নাতক হতে হয়। ক্যাশ
ম্যানেজারের জন্য ব্যবসায় শিক্ষা
বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার
পেয়ে থাকেন। এ ছাড়া গ্রাফিকস
ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, আইটি
ইত্যাদিতে নিজ নিজ ক্ষেত্রে কমপক্ষে
স্নাতক হতে হয়। সেই সঙ্গে কারও পূর্ব
অভিজ্ঞতা থাকলে তাঁদের অগ্রাধিকার
দেওয়া হয়। তবে নবীনদেরও সমান সুযোগ
দেওয়া হয়। বিশেষ করে শিক্ষার্থীদের।
নিয়োগ প্রক্রিয়া
নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন
পত্রপত্রিকা ও অনলাইনে বিজ্ঞাপনের
পাশাপাশি নিজ নিজ আউটলেটে
বিজ্ঞপ্তি লাগানো হয়ে থাকে। এ ছাড়া
বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে
লিফলেট বিতরণ করা হয়ে থাকে। এ
ব্যাপারে প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ডের
সিওও জানান, তাঁদের বিভিন্ন ব্রাঞ্চে
বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ কর্মী
কাজ করছেন। বিভিন্ন ব্রাঞ্চে প্রতি
মাসেই কিছু না কিছু নিয়োগ হয়ে থাকে,
তবে এই সংখ্যা বিভিন্ন উৎসব, যেমন ঈদ
এলে দ্বিগুণ হয়ে যায়। সে ক্ষেত্রে
আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর
আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যে
জীবনবৃত্তান্ত জমা দিতে হয়। সেখানে
যাচাই-বাছাইয়ের পর শর্ট লিস্টেড
প্রার্থীদের মধ্য থেকে ভাইভা ও
ট্রেনিংয়ের মাধ্যমে উত্তীর্ণ
প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়ে থাকে।
বেতন
একজন সেলস এক্সিকিউটিভের বেতন হয়
প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার
টাকা আর ফুলটাইমের ক্ষেত্রে সাড়ে ৮
থেকে সাড়ে ৯ হাজার টাকা পর্যন্ত। এ
ছাড়া ক্যাশ ম্যানেজার ও ব্রাঞ্চ
ম্যানেজারের বেতন হয় ১৪ থেকে ১৬
হাজার টাকা, আইটি ও গ্রাফিকসের
ক্ষেত্রে কাজের ক্ষেত্র ও ধরন অনুযায়ী
বেতন ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত
হয়ে থাকে। আবার বাড়তি সময় কাজ
করলে রয়েছে বাড়তি আয়ের সুযোগ।
কিছু ব্র্যান্ডশপ প্রতিষ্ঠানের ঠিকানা
আড়ং
৩৪৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
ওয়েব : www.aarong.com
কে ক্রাফট
১/এ, নর্থ আদাবর, শ্যামলী, ঢাকা।
ওয়েব : kaykraft.com
ইনফিনিটি
লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড,
ওয়াকিল টাওয়ার,
টিএ-১৩১ গুলশান, মধ্য বাড্ডা, ঢাকা।
ওয়েব : www.infinitymegamall.com
লুবনান
লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড,
ওয়াকিল টাওয়ার,
টিএ-১৩১ গুলশান, মধ্য বাড্ডা, ঢাকা।
ওয়েব : www.richmanbd.com
রিচম্যান
লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড,
ওয়াকিল টাওয়ার,
টিএ-১৩১ গুলশান, মধ্য বাড্ডা, ঢাকা।
ওয়েব : www.lubnanbd.com
অঞ্জন’স
৩৪/বি, মালিবাগ চৌধুরীপাড়া, খান
ভিলা, ঢাকা-১২১৯।
ওয়েব : www.anjans.com
এক্সটেসি
হাউস-৯২, রোড-২৩, ব্লক-এ, বনানী,
ঢাকা।
ওয়েব : ecstasybd.com
টেক্সমার্ট
জায়ান্ট বিজনেস টাওয়ার, লেভেল-১২,
প্লট-৩, ৩/এ, সেক্টর-৩, জসীমউদ্দীন
এভিনিউ, উত্তরা সি/এ, ঢাকা।
ওয়েব : www.giantbd.com/texmart
ইজি ফ্যাশন
৩৪/বি, মালিবাগ চৌধুরীপাড়া, দ্বিতীয়
তলা, ঢাকা।
ওয়েব : easyfashionbd.com

No comments: