সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)
২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার
জন্য আবেদন প্রক্রিয়া চলবে ১৩
অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা ইউনিট পদ্ধতিতে
অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে মানবিক,
বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের
শিক্ষার্থীরা এবং ‘বি’ ইউনিটে শুধুমাত্র
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি ও
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে
উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে
পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪
নভেম্বর সকাল সাড়ে ৯টায় ’এ’ ইউনিট
এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের।
এ বছরই বি-ইউনিটের মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং নামের নতুন বিভাগে
৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ফলে এই ইউনিটের আসন সংখ্যা বেড়ে
হয়েছে ৮৩৫। এ ছাড়া ‘এ’-ইউনিটের ৯টি
বিভাগের আসন সংখ্যা ৬০০ থেকে
বাড়িয়ে ৬১৩টি করা হয়েছে। ভর্তি
পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে
সর্বনিম্ন ৭৫০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০
টাকা।
যোগ্যতা: ‘এ’ ইউনিটে ভর্তির জন্য
শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও
এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায়
ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৬.৫
এবং ‘বি’ ইউনিটে ভর্তির জন্য এসএসসি
বা সমমান ও এইচএসসি বা সমমান উভয়
পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ সহ মোট
জিপিএ ৭ থাকতে হবে।
আবেদন: মুঠোফোনে আবেদন করতে
টেলিটক মুঠোফোনের মেসেজ অপশনে
গিয়ে SUST<space>First 3 letter of HSC
board<space> HSC Roll<space> HSC
Passing Year<space> First 3 letter of
SSC board<space> SSC Roll<space>
SSC Passing Year<space>Unit Name
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ভর্তির বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইটে (www.sust.edu ) জানা
যাবে।
আমরা সবাই বাংলাদেশি ।আর বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি।কারন বাংলাদেশ আমাদের মায়ের দেশ।তাই বতমান সমাজে দেখা যাচ্ছে এদেশের মানুষ বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি একদিন লাল সবুজের বাংলাদেশ করবে বিশ্বজয়।
Monday, 5 October 2015
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৩ অক্টোবর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment