Tuesday, 3 May 2016

PAGLI AMAR

পাগলী আমার

আবুল কাশেম মামুন

শিমুলের সামনে  এইচ. এস সি পরীক্ষা।  ভালো রিজাল্ট করার জন্য সে একটা কোচিং সেন্টারে ভর্তি হলো। 

কোন একদিন কোচিং সেন্টারে মডেল টেষ্ট পরীক্ষা দেয়ার সময় তার পাশের সিটে বসা মেয়েটি কে খুব ভালো লাগলো।  মায়াবী একটা মেয়ে।  নাম রিমা। 

***উল্লেখ্য দুজন একই ব্যাচে একই স্যারের কাছে কোচিং করে। 

শিমুল রিমাকে দেখে তার মধ্যে অন্যরকম একটা অনুভূতি তৈরী হলো। সে রিমার সাথে কথা বলতে চায় কিন্তু কোন সুযোগ পাচ্ছে না।  ঘটনাটি সে তার বন্ধু শাওন কে বলল

একদিন সে শাওনের দোকানে বসে আড্ডা দিচ্ছে।  এসময় সে রিমাকে দেখলো শাওনের দোকানে আসতে। 

রিমা :- ভাইয়া ফ্লেক্সিলোড হবে..?
শাওন :- জ্বী নম্বর টা বলেন
রিমা :- 017...........

রিমা নম্বর আর টাকা দিয়ে চলে গেলো

রিমা চলে যাবার পর

শিমুল :- শাওন
শাওন :- কি বলবে বল
শিমুল :- দোস্ত ...তরে যে মেয়েটার কথা বলছিলাম সে মেয়েটা একটু আগে নম্বর টা দিয়ে গেল নম্বর টা দিবে প্লিজ...
শাওন :- একটা শর্ত..
শিমুল :- কি..?
শাওন :- আমার কথা বলতে পারবে না
শিমুল :- ঠিক আছে 

দুইদিন পর শিমুল রিমার নম্বরে কল দিলো কিন্তু মোবাইল বন্ধ থাকায় সে কথা বলতে পারে নি।

এক সপ্তাহ পর রিমা মোবাইল অন কে করে মিসড কল এলার্টে শিমুলের নম্বর দেখতে পেল।  শিমুল মাঠে ক্রিকেট খেলছে এমন সময় সে রিমার নম্বর থেকে কল আসছে দেখতে পেল..

সে  কলটি রিসিভ করলো

রিমা :- হ্যালো
শিমুল :- হ্যালো..কেমন আছেন ..?
রিমা :- ভালো কে আপনি..?
শিমুল :- ইমরান.  ( শিমুলের আরেক নাম ইমরান)
রিমা :- এই নামে তো কাউকে চিনি না
শিমুল :- ধীরে ধীরে চিনবেন..?
রিমা :- নম্বর পেলেন কিভাবে..?
শিমুল :- সে কথা পরে বলব আগে বলুন পরীক্ষার প্রস্তুতি কেমন..?
রিমা :- ভালো  আপনি জানেন কিভাবে..আমি পরীক্ষা দিবো..?
শিমুল :-  আমি আপনাকে চিনি..
রিমা :- কিভাবে...?
শিমুল :- জানার এতো কৌতুহল..?
রিমা :- আমার সম্পর্কে একজন মানুষ এতো কিছু জানে অথচ আমি তাকে চিনি না
শিমুল :- কিছুদিন চলুক না এভাবে
রিমা :- এখন রাখি পরে কথা হবে
শিমুল :- ঠিক আছে...

পরের দিন রিমা কোচিং সেন্টারে গিয়ে ইমরান (শিমুল)  নামে ছেলেটিকে খুজতে লাগলো কিন্তু কারো সাথে নামটি মিলে নাই। 

পরের দিন রাতে শিমুল রিমাকে কল দিলো...

শিমুল :- হ্যালো
রিমা :- হ্যালো
শিমুল :- কি করেন..?
রিমা :- পড়তে বসছি..আপনি...?
শিমুল :- আজ অনেক সর্দি  হইছে কিছু ভালো লাগছে না
রিমা :- ওহ....একটা কথা বলতে পারি..?
শিমুল :- জ্বী বলেন..
রিমা :- আপনি কি আমার সাথে কোচিং করেন..?
শিমুল  :- হুম..কেন..?
রিমা :- আপনার নাম মিলছে না কারো সাথে..
শিমুল :- আমাকে দেখার এতো ইচ্ছা কেন..?
রিমা :- চিনে রাখি না মানুষ টা কে..
শিমুল :- এতো সহজ না
রিমা :- দেখা যাবে..কালকে পরীক্ষা দিবে..?
শিমুল :-  জ্বী না শরীর ভালো নেই
রিমা :- ওহ...
শিমুল :- এখন রাখি
রিমা :- ওকে...

পরেরদিন শিমুল ঠিকই পরীক্ষা দিলো রিমার পাশে বসে।  বারবার সে হাঁচি দিতে লাগলো।  রিমা অনুমান করতে লাগল ইমরান নামে যে ছেলেটার সাথে কথা বলে সে আর কেউ নয়।  সে হচ্ছে শিমুল....

বিকালে রিমা শিমুলকে কল দিলো..

রিমা :- আমি আপনাকে চিনি..?
শিমুল :- কিভাবে  ?
রিমা :- আপনার নাম ইমরান নয় শিমুল
শিমুল :- (টাস্কি খেয়ে)  বুঝলে কিভাবে..?
রিমা :- আমার পাশে যখন বসে হাঁচি দিয়েছিলে তখন অনুমান করতে পারছি
শিমুল :- বুদ্ধিমতি মেয়ে...
রিমা :- চুপ থাকেন ...
শিমুল :- একটা কথা বলি..?
রিমা :- বলেন..?
শিমুল :- তুমি বলে ডাকবো..??
রিমা :- অনুমতির কি আছে .?
শিমুল :- যদি মাইন্ড করো..?
রিমা :- করবো না...

এভাবে চললো কিছুদিন..নিয়মিত তাদের দেখা হতো কথা হতো

শিমুল :- বন্ধু হবে...?
রিমা :- বন্ধু তো আছি..?
শিমুল :- কই বন্ধুত্বের কোন কিছু পাইনি..?
রিমা :- মানে...???
শিমুল :- যদ্যি বন্ধু হও তাহলে বন্ধুত্বের প্রমাণ স্বরুপ একটা ম্যাসেজ দাও..
রিমা :-  একটা ম্যাসেজ দিলো  “ঠিক আছে আজ থেকে আমরা বন্ধু"
শিমুল :- ধন্যবাদ

এভাবে কেটে গেল প্রায় তিনমাস।  এরই ফাঁকে তাদের পরীক্ষা শেষ হলো।  শিমুল রিমার জন্য সুনামধন্য স্যারদের কাছ থেকে সাজেসন্স এনে দিতো যাতে সে ভালো রিজাল্ট করতে পারে..

পরীক্ষা শেষ।  সবাই রিলাক্স মুডে আছে।  শিমুল রিমা কে কল দিলো

শিমুল :- পরীক্ষা তো শেষ ..এখন যদি ফোনে বেশি কথা বলি কোন সমস্যা হবে...?
রিমা :- না কথা বললে তো আরো ভালো লাগবে...

দুইদিন পর

রাত ১১:৫৪ মিনিট
বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। 

শিমুল রিমা কে ম্যাসেজ দিলো...
KICHU SUNE NIYO
KICHU DEKHE NIYO
KICHU BHUJE NIYO
KICHU BHEBE NIYO

রিমা রিপ্লে করলো....
Kichu na sunale sunbo kibabe
Kichu na dekhale dekhbo kibabe
Kichu na bujale bujbo kibabe
Kichu na babale bab.bho kibabe

কিছুক্ষণ পর শিমুল রিমাকে কল দিলো....

রিমা :- তুমি কি আমাকে গান শুনাবে.?
শিমুল :- তা অবশ্য না..
রিমা :- তাহলে কি..?
শিমুল :- শুনার জন্য রেডি থাকিও

পাঁচ মিনিট পর 

রিমা :- কি শুনাবে বলো না প্লিজ..?
শিমুল :- I Remember You  Thats Means I Love You....♥♥♥

রিমা একটা চিৎকার দিয়ে লাইন টা কেটে দিলো।  শিমুল ভাবতে লাগলো  “সব শেষ হয়ে গেলো বন্ধুত্ব মনে হয় আর থাকবে না   জানিনা কপালে কি আছে....

একটু পর রিমা কল দিলো

শিমুল :- বলো... (নরম স্বরে)
রিমা :-সত্যি ভালবাসো আমায়..?
শিমুল :- হুমম....
রিমা :- এ কথা তিন মাস আগে বলো নি কেন..?
শিমুল :- ইচ্ছে করে বলি নাই..
রিমা :- কেন..?
শিমুল :- তুমি আমার সম্পর্কে জানার জন্য দেরী  করে বলছি
রিমা :- পাগল একটা
শিমুল :- পাগলী আমার
রিমা :- ♥♥♥
শিমুল :- Too

No comments: