Sunday, 20 September 2015

১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়া শুরু

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)
শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির এক সভা আজ
বেলা ২:০০ টায় জাতীয় বিশ্ববিদ্যলয়ের মাননীয়
ভাইস-চ্যান্সেলর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ১লা অক্টোবর ২০১৫ থেকে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির
ভর্তি প্রক্রিয়া শুরু এবং ১ ডিসেম্বর ২০১৫
থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর
সিদ্ধান্ত গৃহীত হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য
শিক্ষার্থীদের যথাসময়ে জানানো হবে।
স্বা:-
(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়
ফোন: ০১৭১১ ৫৬২১২৪

No comments: