কোরবানি ঈদে সারা বিশ্বেই চলছে পশু
কেনাবেচার ধুমধাম। এর মধ্যে ভারতের এক পশু
কেনাবেচার হাটে একটি ছাগলের দাম উঠল ৫৬
লাখ টাকার ও বেশি (৪৮ লাখ রুপি)। বহুমূল্য এই
ছাগলটির এমন দাম উঠেছে খোদ ভারতের
রাজস্থান রাজ্যে।
যদিও ৫৬ লাখ টাকা দামে ছাগলটিকে বিক্রি
করতে নারাজ বিক্রেতা গোবিন্দ চৌধুরী। তিনি
ছাগলের এক দর হেঁকে দিয়েছেন মাত্র ৭১ লাখ
টাকা (৬১ লাখ রুপি)। আপাতত এর এক পয়সা
কমেও তাঁর সাধের ছাগলকে বিক্রি করতে তিনি
রাজি নন।
দাম শুনে আঁতকে উঠেছেন? আঁতকে ওঠাটাই
স্বাভাবিক,কারণ সমপরিমাণ টাকায় দুটি গাড়ি
তো বটেই, এমনকি বিএমডব্লিউ বা
মার্সিডিজের মতো দামি গাড়িও অনায়াসেই
কেনা যায়। কিন্তু সেই সমস্ত গাড়ি-টাড়ি
কেনার ভাবনা দূরে সরিয়ে সকল ক্রেতারা
আপাতত এখন ওই ছাগলটিকে কেনার জন্য
উঠেপড়ে লেগেছেন।
কেন ওই ছাগলের এত চাহিদা? এরপর এই প্রশ্নটি
মনে আসাই স্বাভাবিক,জানা গিয়েছে, এই
অবিশ্বাস্য দর ওঠার কারণ হলো ছাগলটির
শরীরের একটি বিশেষ ধর্মীয় চিহ্ন। ইসলাম
ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ওই চিহ্নের
কারণেই ছাগলটির এত চাহিদা বা দাম।
ছাগলটির কানে ওই বিশেষ চিহ্নটি রয়েছে বলে
জানা গিয়েছে। আর অন্যদিকে, ধর্মীয় চিহ্নযুক্ত
ওই ছাগলটির ঘটনা যতই প্রচার পাচ্ছে, আর ততই
চাহিদা বাড়ছে ছাগলটির।
আমরা সবাই বাংলাদেশি ।আর বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি।কারন বাংলাদেশ আমাদের মায়ের দেশ।তাই বতমান সমাজে দেখা যাচ্ছে এদেশের মানুষ বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি একদিন লাল সবুজের বাংলাদেশ করবে বিশ্বজয়।
Saturday, 19 September 2015
মাথাই নষ্ট বিশেষ এই ছাগলটির দাম উঠল ৭১ লাখ টাকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment