জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫/১৬
শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তি
প্রক্রিয়া শুরু ১লা অক্টোবর থেকে।অনলাইনে
আবেদন করা যাবে ০১/১০/১৫ থেকে
২৫/১০/১৫ তারিখ রাত ১২ টা পর্যন্ত।আবেদন
ফি ২৫০ টাকা।
.আবেদনের যোগ্যতাঃ
শিক্ষার্থী যে কোন শিক্ষা বোর্ড যে কোন
শাখা থেকে এসএসসি ২০১১,১২,১৩ এবং
এইচএসসি ২০১৪,১৫ সালের পরীক্ষায় ৪র্থ বিষয়
সহ নূন্যতম জিপিএ প্রাপ্ত প্রার্থীরা আবেদন
করতে পারবে।শিক্ষার্থীর বয়স এসএসসি
সার্টিফিকেট অনুযায়ী ৩১/১২/১৫ তারিখ
পর্যন্ত ২২ এর অধীক হবে না।পরীক্ষা পদ্ধতিঃ
এবছর পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি
ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি
করানো হবে।
জিপিএ স্কোর বের করার নিয়মঃ
এসএসসি ৪০%
এইচএসসি ৬০%
(এসএসসি প্রাপ্ত জিপিএ ৮ এবং এইচএসসি
প্রাপ্ত জিপিএ ১২ দিয়ে গুন করে মেধা স্কোর
বের করতে হবে) ৪র্থ বিষয় সহ।শিক্ষার্থী ১টি
মাত্র কলেজে আবেদন করতে পারবে।
আবেদনকারীকে nu.edu.bd/admissions এই
সাইটে গিয়ে এসএসসি এবং এইচএসসি তথ্য
দিতে হবে।এরপর Male হলে Male এবং Female
হলে Female select করতে হবে।এ পর্যায়ে
আবেদনকারী তার Eligible বিষয় দেখতে পাবে।
এরপর আবেদনকারী তার পছন্দমতো বিভাগীয়,
জেলা পর্যায়ের কলেজ সিলেক্ট করলে
বিষয়ওয়ারী আসন সংখা দেখতে পাবে।যাদের
কোটা আছে কোটায় ভর্তি হতে চাইলে কোটা
সিলেক্ট করবে।ফ্রম পূরণের সময় আবেদনকারীর
সদ্য তোলা ছবি স্কান করে আপলোড করতে
হবে।সঠিক তথ্য এবং ছবি দিয়ে Submit
Application ক্লিক করে ফ্রমটি A4 সাইজের
অফসেট কাগজে প্রিন্ট করতে হবে।
.আবেদনকারী কে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করে
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপ্ত্র
এবং রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি
এবং ২৫০ টাকা কলেজে জমা দিতে হবে।
আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর
মোবাইলে sms এর মাধ্যমে জানানো হবে।
মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই
চান্স পাবে।ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত
হতে পারে ১ম মেধাতালিকা, ২য় মেধাতালিকা
(আসন খালি থাকা সাপেক্ষে) কোটা এবং
রিলিজ স্লিপ।
বিঃদ্রঃ আবেদন ফ্রমে যদি কোন ভুল থাকে তবে
আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন
কর্যতে পারবে।১ বারের বেশি Cancel করা
যাবেনা। কলেজকর্তৃক আবেদন ফ্রম নিশ্চিত
হলে তা আর Cancel করা যাবে না।
আমরা সবাই বাংলাদেশি ।আর বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি।কারন বাংলাদেশ আমাদের মায়ের দেশ।তাই বতমান সমাজে দেখা যাচ্ছে এদেশের মানুষ বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি একদিন লাল সবুজের বাংলাদেশ করবে বিশ্বজয়।
Wednesday, 30 September 2015
স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment